শংকরের কৃপায় বিষ্ণুর সুদর্শন চক্র প্রাপ্তি ও দৈত্য সংহার | শিবপুরাণের মহিমা 🕉🌺🙏
শিবপুরাণের মহিমা 🕉
🌺 শংকরের আরাধনায় বিষ্ণুর সুদর্শন চক্র প্রাপ্তি 🌺
এক চমৎকার কাহিনী যা দৈত্য সংহার ও দেবতাদের সুখের বার্তা আনে।
(অধ্যায় ৩৪ থেকে)
ভগবান শংকরের কৃপায়, ভগবান বিষ্ণু কীভাবে সুদর্শন চক্র প্রাপ্ত করেছিলেন এবং তদ্বারা প্রবল দৈত্যদের সংহার করলেন—শিবপুরাণের এই চিরন্তন কাহিনী আপনাদের জন্য নিয়ে এলাম। আসুন, জানি সেই মহান গল্প।
ব্যাসদেব বললেন- সূতদেবের এই কথা শুনে ঐ মুনিশ্বরগণ তাঁর ভূয়সী প্রশংসা করে লোকহিত কামনায় বললেন। ঋষি বললেন-সূতদেব! আপনি সব জানেন, তাই আমরা আপনাকে জিজ্ঞাসা করছি। প্রভো! হরীশ্বর-লিঙ্গের মহিমা বর্ণনা করুন। তাত! আমরা আগে শুনেছিলাম যে ভগবান বিষ্ণু শিবের আরাধনা করে সুদর্শন চক্র লাভ করেছেন। সুতরাং সেই কাহিনী বিশেষভাবে প্রকাশ করুন। সূতদেব বললেন - মুনিবরগণ! হরীশ্বর লিঙ্গের শুভ কাহিনী শোনো।
ভগবান বিষ্ণু পূর্বকালে হরীশ্বর শিবের কাছ থেকেই সুদর্শন চক্র প্রাপ্ত করেছিলেন। কোনো এক সময়ের কথা, দৈত্যরা অত্যন্ত প্রবল হয়ে লোকেদের অত্যন্ত কষ্ট দিতে এবং ধর্মলোপ করতে থাকে। সেই মহাবলী এবং মহাপরাক্রমী দৈত্যদের দ্বারা উৎপীড়িত হয়ে দেবতারা দেবরক্ষক ভগবান বিষ্ণুর কাছে তাঁদের সব দুঃখ বর্ণনা করেন। শ্রীহরি তখন কৈলাশে গিয়ে ভগবান শিবের বিধিপূর্বক আরাধনা করতে থাকেন। তিনি হাজার নাম দ্বারা শিবের স্তুতি করতেন এবং প্রত্যেক নামে একটি করে কমল অর্পণ করতেন। ভগবান বিষ্ণুর ভক্তিভাব পরীক্ষা করার জন্য ভগবান শংকর বিষ্ণুর আনীত কমল থেকে তখন হলেন।। একটি কমল লুকিয়ে রাখলেন।
শিবের মায়ায় সংঘটিত এই অদ্ভুত ঘটিয়ে রাখলে বন্ধু জানতে পারলেন না। তিনি একটি ফুল কম দেবে সেটি খুঁজতে লাগলেন। দৃঢ়তাসহ উত্তমব্রত পালনকারী শ্রীহরি ভগবান শিবের প্রসন্নতার জন্য সেই একটি ফুলের জন্য সমগ্র পৃথিবী ভ্রমণ করেন, কিন্তু কোথাও তিনি সেই ফুল পেলেন না। তখন বিশুদ্ধচেতা বিষ্ণু একটি ফুল পূরণের জন্য তাঁর কমলসদৃশ একটি চক্ষুই তুলে পূজায় উৎসর্গ করলেন। তাই দেখে। করলেন। সকলের দুঃখদূরকারী ভগবান শংকর অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাঁর সামনে প্রকটিত হলেন।
প্রকট হয়ে শ্রীহরিকে বললেন 'হরে! তোমার ওপর আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি ইচ্ছানুযায়ী বর চাও। আমি তোমার মনোবাঞ্ছিত বর দেব। তোমার জন্য আমার কিছুই অদেয় নেই।' বিষ্ণু বললেন- নাথ! আপনার কাছে কী বলব, আপনি অন্তর্যামী, অতএব সবই জানেন, তবুও আপনার আদেশের মর্যাদা রাখবার জন্য বলছি, দৈত্যেরা সমস্ত জগৎকে পীড়িত করছে। সদাশিব! আমাদের সুখ হচ্ছে না। স্বামিন্! আমার নিজের অস্ত্র-শস্ত্রে দৈত্যদের বধ সম্ভব হচ্ছে না। পরমেশ্বর! আমি তাই আপনার শরণ গ্রহণ করছি।
সূতদেব বললেন-শ্রীবিষ্ণুর কথা শুনে দেবাদিদেব মহেশ্বর তেজোরাশিময় তাঁর সুদর্শন চক্র ভগবান বিষ্ণুকে দিয়ে দিলেন। সেই সুদর্শন চক্র লাভ করে ঐ চক্রের দ্বারা ভগবান বিষ্ণু সেই সমস্ত প্রবল দৈতাদের বিনা পরিশ্রমেই সংহার করলেন। তাতে সমস্ত জগৎ স্বস্তি লাভ করল। দেবতারাও সুখী হলেন এবং নিজের জন্য ঐ অস্ত্র লাভ করে ভগবান বিষ্ণুও অত্যন্ত প্রসন্ন ও পরম সুখী ঋষিগণ জিজ্ঞাসা করলেন-শিবের সেই সহস্র নাম কি কি, বলুন, যাতে সন্তুষ্ট হয়ে মহেশ্বর শ্রীহরিকে চক্রা প্রদান করেছিলেন? সেই নাম দিন মালা হয়েছিল করুন।
শ্রীবিষ্ণুর ওপর শংকরের যেমন কৃপা হয়েছিল, তা যথার্থরূপে ব্যাকরণসম্পন্ন শুদ্ধ অন্তঃকরণসম্পন্ন মুনিদের কথা শুনে সৃতদেব শিবের চরণযুগল চিন্তন করে বলে
আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিব ও বিষ্ণুর মহিমা আমাদের সকলকে অনুপ্রাণিত করুক।
ওম নমঃ শিবায়।"
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
January 19, 2025
Rating:

.jpg)
No comments: